
হারুন রাশিদ
শোনো বিশ্বের দানবেরা হিমালয়ের নীচে শুধু আমরাই জাতি রাষ্ট্র গড়েছি।
এটা কম কিসে- কত খান মূঘল কত বর্গী কত ফিরিঙ্গি এলো গেলো পারলো কী দাবাতে আমাদের?
যারা ভাবছে পদ্মা তিস্তার গলা টিপে পানি গ্যাস লুটে সুন্দরবনকে গিলে খাবে!
তাদেরকে দুটি কথা শুনাই
বাংলার জল বাংলার মাটি নরম পলল একথা অমোঘ সত্য।
কিন্তু যখন সূর্যের ভালবাসায় বাংলার জল উচ্ছ্বসিত হবে তখন?
সে কথা ভাবতে থাকো হিংস্র দানবের দল।