[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম মতামত

সন্তানকে নিয়ন্ত্রণ নয়, দিকনির্দেশনা দিন (পর্ব–৬)

শেয়ার: https://www.timebulletin24.com/news/6qg78t

রাফিনের ভাঙা গ্লাসের ঘটনাটি তার মাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছিল। সেদিন তিনি বুঝতে পেরেছিলেন, একজন বাবা-মায়ের সবচেয়ে বড় শক্তি সব সময় কর্তৃত্বে নয়, প্রভাবের মধ্যে লুকিয়ে থাকে। কারণ সন্তানকে ভয় দেখিয়ে কিছু সময়ের জন্যে থামানো যায়। কিন্তু তাকে সঠিক পথে চলতে শেখাতে হলে, তার হৃদয়ে পৌঁছাতে হয়। অনেক সময় আমরা প্যারেন্টিংকে নিয়ন্ত্রণের দৃষ্টিতে দেখি। সন্তান কথা শুনছে কি না। নিয়ম মানছে কি না। বাধ্য হচ্ছে কি না। কিন্তু একটি শিশু বাধ্য হচ্ছে মানেই সে শিখছে—এমন নয়। সে হয়তো শুধু শাস্তি এড়াতে চাইছে।

ভাবুন তো, একটি শিশু যদি শুধু এই কারণে সত্য কথা বলে যে সে ধরা পড়তে চায় না, আরেকটি শিশু যদি সত্য কথা বলে কারণ সে সততার মূল্য বুঝেছ দুজনের আচরণ হয়তো একই। কিন্তু তাদের ভেতরের ভিত্তি এক নয়। প্রথমটি ভয়ের ওপর দাঁড়িয়ে আছে। দ্বিতীয়টি বোঝাপড়ার ওপর।

ইতিবাচক প্যারেন্টিং আসলে এখানেই আলাদা। এটি সন্তানের ওপর ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করে না। বরং তাকে এমনভাবে পথ দেখায়, যাতে সে ধীরে ধীরে নিজের ভেতরে একটি নৈতিক কম্পাস তৈরি করতে পারে। যা তাকে বলে— “এটি সঠিক।” “এটি ভুল।” এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, “কেউ না দেখলেও আমি সঠিক কাজটি করব।”

রাফিনের মা সেদিন তাকে শুধু একটি ভাঙা গ্লাসের জন্যে ক্ষমা করেন নি। তিনি তাকে একটি সুযোগ দিয়েছিলেন। নিজের ভুল থেকে শেখার সুযোগ। নিজেকে খারাপ মানুষ মনে না করার সুযোগ। এবং সত্য বলার নিরাপত্তা অনুভব করার সুযোগ। — প্যারেন্টিংয়ের একটি বড় ভুল হলো— আমরা কখনও কখনও আচরণকে এত বেশি গুরুত্ব দিই যে, চরিত্র গঠনের বিষয়টি আড়ালে চলে যায়। কিন্তু দিনের শেষে আমাদের ভাবা উচিত,আমি কি শুধু সন্তানের আচরণ ঠিক করছি? নাকি আমি তার ভেতরে একজন সৎ, দায়িত্বশীল এবং সচেতন মানুষ গড়ে তুলছি?

চলুন জেনে আজকের উপলব্ধি: নিয়ন্ত্রণের লক্ষ্য হলো আনুগত্য।দিকনির্দেশনার লক্ষ্য হলো প্রজ্ঞা বা জ্ঞান অর্জন।* আনুগত্য যতক্ষণ কর্তৃত্ব থাকে ততক্ষণ স্থায়ী হয়। কিন্তু প্রজ্ঞা সারাজীবন পথ দেখায়। আর একজন বাবা-মায়ের সবচেয়ে বড় সাফল্য হলো— সন্তানকে এমনভাবে গড়ে তোলা, যাতে একদিন সে নিজের জীবন নিজেই সুন্দরভাবে পরিচালনা করতে পারে। চলবে…

সন্তানদের অনুভূতিতে প্রতিটি দিন হোক বাবা দিবস মা দিবস

ভালো থাকুক পৃথিবীর সব সন্তান।

সামসুন নাহার Author | Independent Parenting Researcher | Youth Counselor | Social Welfare Organizer

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন