[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম সাহিত্য

অলসের জন্যে নির্বাচিত উপহার

শেয়ার: https://www.timebulletin24.com/news/bief1o

– কেকা অধিকারী

স্বভাবে প্রকৃতিগত ভাবে আমি ‘পি পু’, ‘ফি, শো,’ গোত্রীয়। আমার সংস্পর্শে এসেছেন অথচ সেটা টের পাননি, এমন মানুষ এ ধরাধামে নেই। যদি কেউ থেকে থাকেন তবে সেটা তার পর্যবেক্ষণ দক্ষতার ঘাটতি বলে ধরে নিতে হবে। যুক্তিসঙ্গত কারণে আর বাস্তবতার প্রেক্ষিতে আমার বৈশিষ্ট্য আবিষ্কারের এমন ঘাটতি আর যে কারো থাকুক না কেন শ্বশুরকূলের কারো নেই। তারা সবাই আমার কুম্ভকর্ণ মার্কা অলসতার বিষয়ে অবগত ও জাগ্রত যদিও সে কথা কখনো প্রকাশ্য ঘোষণায় আনেন না। মুখে না বললেও এ বিষয়ে নিজেদের অবস্থান তারা সুযোগ বুঝে আমাকে আকারে ইঙ্গিতে জানিয়ে দিতে কুন্ঠিত নন। অবশ্য আমার ঐ আলস্যই আমাকে তার প্রভাব থেকে বাঁচিয়ে দেয়- কে আবার কষ্ট করে ও সব ভেবে মন মেজাজ খারাপ করবে?! যাক্, যা বলছিলাম। সম্প্রতি আমি একটা ‍উপহার পেয়েছি। উপহারটি বিদেশ থেকে আমার কথা মনে করে বিশেষ ভাবে নিয়ে এসেছেন আমার ননদ আশাদি’র স্বামী জনাব সমীর মন্ডল টরিক দাদা।

এমন কোন বস্তু এ বিশ্ব-ব্রহ্মান্ডে থাকতে পারে তা আমার ধারণাতেই ছিল না। জিনিসটি উপহার হিসেবে সর্ববিবেচনায় অপমানজনক নিঃসন্দেহে । কিন্তু তারপরেও সেটি ভারী সুন্দর। উপরন্তু আমার স্বভাবের সাথে দারুণ মানানসই ও আমার জন্যে উপযুক্ত। মান-অপমানের তোয়াক্কা না করে আমি সেটিকে ভীষণ ভালোবেসে ফেলেছি। থাক্, উপহারের গুনগান গাইছি পরে। আপনারা আগে এর ছবিটি দেখে নিন মন দিয়ে। দেখলেন তো ভালো করে? বুঝলেন এর মাহাত্ম্য? এ এমন একজোড়া পাদুকা যার ডান-বাম নেই, উল্টা-সিধা নেই। চোখ বন্ধ করে আপনি যে কোন দিক থেকে যে কোন একটির ভিতরে পা গলিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। মাথা, মন, চোখ, পা- কারো উপরেই কোন চাপ পড়বে না। আপনার বাড়তি কষ্টও করতে হবে না। শুধু কি তাই ? আলস্য হেতু শরীরের নড়াচড়া কম হওয়ার কারণে দেহের যে ক্ষতি হচ্ছে তা সারিয়ে দিতে এ সেন্ডেলে পায়ের তলা মালিশ করার সুব্যবস্থা আছে। আপনি হাঁটতে থাকলে অটোমেটিক আপনার পায়ের তলায় ম্যাসাজ করা হয়ে যাবে।

প্রথম প্রথম তাতে অস্বস্তি বোধ করলেও ক’দিনেই আপনি অভ্যস্ত হয়ে পড়বেন। ছবিটির স্যান্ডেল দেখে আপনাদের মনে এর নতুনত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু সাগর নীল রঙের সুন্দর স্যান্ডালটি তার প্যাকেট থেকে বের করে সেই যে খাটের নিচে ঢুকিয়ে রেখেছিলাম কষ্ট করে তা আর বের করা হয়নি। বহুদিন হয়ে গিয়েছিল। তাই ধুলা পরে আমার নতুন জুতা কেমন কালচে হয়ে গেছে। হবে না? অলসের জুতা বলে কথা। টরিকদা, আমার জীবনে পাওয়া ভালো লাগা উপহারসমূহের অন্যতম এই অভিনব স্যান্ডেল । ধন্যবাদ আপনাকে ও আপনার পরিবারের সদস্যদেরকে যারা আমার জন্যে উপহারটি নির্বাচনে আপনাকে সাহায্য করেছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন