[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম সাহিত্য

ছড়াছবি

শেয়ার: https://www.timebulletin24.com/news/6dpovm

হারুন রশিদ

বাঘ মামাতো যাচ্ছে চলে
বানর হরিণ দলে দলে
কয়লারাজার হুকুম জারি
বেডিং বোকচা বেজায় ভারি।

কুমিররা সব নদী ছেড়ে
চলছে ঢাকায় আবাস গেড়ে।।
বাদাবনের গাছপালারা
তারা যাবে বারিধারা।

শিবসা পসর থাকবে কোথায়
বুড়িগঙ্গা ঘুমিয়ে যেথায়
নোনা জলের চালান যাবে
ঢাকার মানুষ আরাম পাবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন