[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম সাহিত্য

নাগরিক তত্ত্ব

শেয়ার: https://www.timebulletin24.com/news/ckuuyz

হাসিনা আঞ্জুম মোনালিসা

এই শহরের দুঃখ বিলাস প্রজাপতির ডানায় ,

অবাধ্য সব বৃষ্টিপাতের ছদ্মবেশ ই চেনায় ,

এই শহরে মরছে রোজই মধ্যবিত্ত প্রেম ,

অফিস ফেরত কেরানির জীবিত লেনদেন ।

এই শহরের আবহাওয়া ভীষণ স্যাঁতস্যাঁতে,

গলির মুখে কাব্য যখন গোলাপি প্যাকেটে ।

এই শহরে বাড়ছে কেবল ঠান্ডা লাগার ধাত

চায়ের কাপে দিব্যি মাপে অবাধ্য দিন রাত।

এই শহরের জীবন বীমা বর্ধিত সব সুখ ,

খুঁজতে চেয়েও পায় না খুঁজে সুবর্ণ সেই যুগ ।

শব্দ গোনে আতশবাজির বিবর্ণ এক সেতু ,

রোদ্দুর তাই আওয়াজ তোলে শীতের পিছু পিছু ।

এই শহরের কামুক কুকুর খুঁঁজছে যখন খাবার

সেও জানে ক্ষিদের মায়ায় বন্দি দশা সবার

তাই তারই দোসর ভীষণ দামী শিকল পড়ে থাকে ,

সুযোগ পেলেই বারো আনার হিসেব কষে রাখে ।

এই শহর তোমায় ফেরত দেবে নাগরিকত্বের ঋণ ,

সময় হলে পড়বে খসে কাঙ্খিত আলপিন ,

এই শহরের বহু তলে করছো তুমি বাস ,

যেনো নষ্ট নীড়ের ভ্রষ্ট মায়ায় দুঃখ বারো মাস……।।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন