, ,

, ,

হোম সাহিত্য

ক্ষেত্রফল

শেয়ার: https://www.timebulletin24.com/news/whtkyu

হাসিনা আঞ্জুম মোনালিসা

কৃষকের ভূমি কেড়ে খাও তুমি
দেখাও লাঠির জোর ,
দেশটা তোমার বাপের নাকি
ও হে বোকা জোচ্চর !

বিকলাঙ্গ জনতা কাঁদে কার কাঁধে রেখে মাথা ,
তোমার ,,
মাথায় ভাগাভাগি আর যা কিছু বিক্রী বাটা ।

মায়ের মুখে অন্ন জোটেনা দেখাও সমাজসেবা
ভাই আর ভাইয়ে কাটাকুটি খেলে প্রহর থেকে দিবা

ক্ষুধাতুর পেটে বাজে প্রসবের ব্যাথা
জ্বালাও সতীর চিতা !
কর্মহীন মহামারী দোষে , ত্রানের জল আর
এক ফালি রুটি শুষে তোমারই চরনচাটা ।

এইবার,, সাবধান !
ওগো নাগরিক জেগে ওঠো তুমি
হাতে নিয়ে নথী ভুখা বিবৃতি ,
খুঁজে নিও তোমার জন্ম ভিটা ।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন