, ,

, ,

হোম › সাহিত্য

মন পোড়ে

শেয়ার: https://www.timebulletin24.com/news/fdl583

মোঃ রফিকুল ইসলাম

তুমি আসবে বলে তালপাতার লগ্ন বয়ে যায়।

শুভ্র সকাল থেকে ভিতর দরজা খোলা রাখি।

প্রবেশাধিকার সংরক্ষিত হলেও তোমার জন্য সর্বদা খোলা।

সূর্যোদয় অপেক্ষায় বারোটি মাস..।

দিনক্ষণ ঠিক ছিলোনা বলেই কষ্টগুলো অঝোরে বর্ষা নামে।

বেদনার অস্রুতে স্নান করতে সারাক্ষণ মেঘের ভেলায় ভেসে বেড়াই।

অনিদ্রায় কালো মেঘের আলপনা বাসা বাঁধে।

একজোড়া শালিক চপচপে ভিজে গাল গড়িয়ে বসে আছে।

সৃষ্টির বেদনায় আবারো খই ফোঁটালো এক পশলা বৃষ্টি।

অনুভূতি প্রকাশে খোলা বারান্দায় দাঁড়িয়ে থাকি একা।

তুমি আসবে বলে শর্তহীন ভাবনাগুলো ইশারায় ডাকে,

কাশফুলে উঁকি মারে চাঁদ।

না-দেখার উত্তেজনা আমার বাঁধ মানে না!

মনপবনে খোলা চিঠির অপেক্ষা.. তবু্ও মন পোড়ে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন