শুক্রবার, রাত ১১:২৮, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, রাত ১১:২৮, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম অপরাধ

চন্দনাইশে তরুণ সাফাত বিন সানাউল্লাহর ওপর নৃশংস হামলার অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবি

শেয়ার: https://www.timebulletin24.com/news/gcpn8s

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় প্রগতিশীল তরুণ যুবক সাফাত বিন সানাউল্লাহ-এর ওপর হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে মারধর করে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে যায়। বর্তমানে এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় সাফাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে। এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, মানবিক ও প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনাকে মানবিকতা ও আইনের শাসনের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তারা প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

এদিকে, মানবাধিকারকর্মী ও স্থানীয় তরুণরা সাফাত বিন সানাউল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তারা দক্ষিণ চট্টগ্রামের সকল মানবিক মানুষকে এ ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।

প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন