বুধবার, দুপুর ১২:২৯, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১২:২৯, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম জাতীয়

দেশে হাম-এর প্রাদুর্ভাব বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

শেয়ার: https://www.timebulletin24.com/news/6brsgq

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর এক সেমিনারে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, গত চার বছরে টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটায় বর্তমানে হামের সংক্রমণ বেড়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে এবং দেশে টিকার কোনো ঘাটতি নেই।

তিনি জানান, রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশালে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। পরবর্তীতে ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এই কার্যক্রম চালু করা হবে।

স্বাস্থ্য অধিদফতরের পরামর্শ অনুযায়ী, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে। বিশেষজ্ঞরা বলছেন, আগে টিকা নেয়া থাকলেও এই বয়সসীমার শিশুদের পুনরায় টিকা দেয়া যেতে পারে, তবে জ্বর বা অসুস্থ থাকলে তখন টিকা দেয়া উচিত নয়।

এদিকে দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে এবং ১ হাজার ১৭৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ১৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৪ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০৯ জনে, আর সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৯১০ জন।

পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন