[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম জাতীয়

পিটিয়ে হত্যার এই পৈশাচিক ঘটনা মানবিকতা ও মৌলিক মানবাধিকারের ওপর এক চরম আঘাত

শেয়ার: https://www.timebulletin24.com/news/uvs6ww

রিয়াজুল ইসলাম সবুজ

কুষ্টিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও সুফি সাধক শামীম আল জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার এই পৈশাচিক ঘটনা মানবিকতা ও মৌলিক মানবাধিকারের ওপর এক চরম আঘাত। ভিন্নমতের প্রতি চরম অসহিষ্ণুতা এবং ধর্মের দোহাই দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই মব সংস্কৃতি সমাজকে এক অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে।

সুফি সাধক শামীম আল জাহাঙ্গীর

এই হত্যাকাণ্ড কেবল একজনের মৃত্যু নয়, বরং এটি মুক্তচিন্তা এবং সহনশীলতার সংস্কৃতির ওপর হামলা। ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর এই আস্ফালন দমনে রাষ্ট্র ও সচেতন সমাজকে এখনই কঠোর হতে হবে। একজন শিক্ষক এবং সুফি সাধকের যদি এমন নির্মম পরিণতি হয়, তবে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শামীম আল জাহাঙ্গীরের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও ভক্ত-অনুসারীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

উপসম্পাদকীয়

-লেখক, সম্পাদক ও প্রকাশক,

জনতার সংগ্রাম,

রাজনৈতিক বিশ্লেষক

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন