সোমবার, বিকাল ৩:২৯, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, বিকাল ৩:২৯, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বগুড়া।

দেশের নতুন সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বগুড়া। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে ফলক উন্মোচনের মাধ্যমে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সকাল ১০টার দিকে তিনি ঢাকা থেকে বগুড়া সার্কিট হাউজে পৌঁছান। পরে জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং আদালতে ই-বেইল বন্ড কার্যক্রম চালুরও সূচনা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বগুড়া সিটি করপোরেশন দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল। বর্তমানে দেশের অন্যান্য সিটি করপোরেশনগুলো হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

ঐতিহাসিকভাবে বগুড়া পৌরসভার কার্যক্রম শুরু হয় ১৮৭৬ সালের ১ জুলাই, ব্রিটিশ আমলে। এটি উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন পৌরসভা। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী পৌর এলাকার জনসংখ্যা প্রায় ৪ লাখ।

২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সরকারের সময় আশপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয় এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। সে সময়ই এটিকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হলেও দীর্ঘদিন তা বাস্তবায়ন হয়নি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। * চিহ্নিত ক্ষেত্রগুলো আবশ্যক।

Scroll to Top