[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম জাতীয়

থানাগুলোকে দালালমুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশ

শেয়ার: https://www.timebulletin24.com/news/3f7fzr

রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি ওসি, ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথাও শোনেন।

তিনি নির্দেশ দেন, সাধারণ জনগণকে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন