বুধবার, সকাল ১১:৩২, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সকাল ১১:৩২, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম জাতীয়

শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে ১৬৫তম রবীন্দ্রজয়ন্তীর উৎসবের প্রস্তুতি

শেয়ার: https://www.timebulletin24.com/news/a0hg5c

রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে। বাংলা ২৫ বৈশাখকে সামনে রেখে তিনদিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে।

জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কাছারি বাড়ি ও অডিটোরিয়ামের সংস্কার কাজ চলছে। পাশাপাশি পুরো প্রাঙ্গণজুড়ে করা হচ্ছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও সাজসজ্জা। সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন সংগঠনের শিল্পীরা নিয়মিত গান, নৃত্য ও গীতিনাট্যের মহড়ায় ব্যস্ত সময় পার করছেন। উৎসবকে কেন্দ্র করে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়।

ঐতিহাসিকভাবে শাহজাদপুর একসময় রানী ভবানী-এর জমিদারির অংশ ছিল। ১৮৪০ সালে দ্বারকানাথ ঠাকুর এই জমিদারি ক্রয় করেন। ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত জমিদারি তদারকির কাজে শাহজাদপুরে নিয়মিত আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কাছারি বাড়িতে বসেই তিনি রচনা করেন ‘সোনার তরী’, ‘চৈতালী’, ‘কল্পনা’, ‘পোস্টমাস্টার’, ‘ছুটি’, ‘সমাপ্তি’ ও ‘ক্ষুধিত পাষাণ’-এর মতো কালজয়ী সাহিত্যকর্ম।

রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টডিয়ান শাউলি তালুকদার জানান, উৎসব সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সংস্কার কাজ শেষে দর্শনার্থীদের জন্য মিউজিয়ামও খুলে দেওয়া হবে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, আগামী ৮, ৯ ও ১০ মে (২৫, ২৬ ও ২৭ বৈশাখ) তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচিতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও রবীন্দ্র মেলা। দেশ-বিদেশ থেকে আগত রবীন্দ্র অনুরাগীদের আগমন উপলক্ষে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি।

আগামী ৮ মে উৎসবের উদ্বোধন করবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন