
জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক গোলটেবিল বৈঠকে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
“অসংক্রামক রোগ মোকাবিলায় নতুন বৈশ্বিক কাঠামো ও উদ্ভাবন” শীর্ষক এ অধিবেশনে তিনি ক্যানসার, ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশের অভিজ্ঞতা ও উদ্ভাবনী উদ্যোগ বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অসংক্রামক রোগ মোকাবিলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার কোনো বিকল্প নেই। একই সঙ্গে চিকিৎসা ব্যয় কমিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর বৈশ্বিক অংশীদারিত্ব ও নতুন উদ্ভাবনী কাঠামো গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।