[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খেলা

প্রশাসনে বড় রদবদল: একযোগে ৯ যুগ্ম-সচিব বদলি, নতুন দায়িত্বে ১১ কর্মকর্তা

শেয়ার: https://www.timebulletin24.com/news/y3la49

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনে গতিশীলতা আনতে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। একই সঙ্গে আরও দুই কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন এনে মোট ১১টি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ ও প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনগুলোতে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্ম-সচিব) মো. সাবেত আলীকে একই বিভাগের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া, প্রেষণে দায়িত্ব পালন শেষে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা যুগ্ম-সচিব মো. আবুল হোসেনকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির ব্যবস্থাপনা ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত যুগ্ম-সচিব মো. অলিউর রহমানকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনকে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ডি এম আতিকুর রহমানকে নবগঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের’ মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তাঁর চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক করা হয়েছে। রাজশাহী বিভাগের কৃষি বিপণন কার্যালয়ের উপপরিচালক বেগম শাহানা আখতার জাহানকে রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক এরশাদ হোসেন খানকে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

সরকারের এ পদায়ন ও বদলিকে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন