[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম সংস্কৃতি সংবাদ

উল্লাপাড়ার শাহজাহানপুর মাঠে পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা

শেয়ার: https://www.timebulletin24.com/news/chtxza

মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহজাহানপুর ফুটবল মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলার। গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা এবং হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন আয়োজকরা। লাঠিবাড়ি খেলা দেখতে শত শত নারী-পুরুষ মাঠে ভিড় করেন। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলার পাশাপাশি মাঠজুড়ে বসে গ্রামীণ মেলা, যেখানে লোকজ শিল্পের বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।

বৈশাখী পোশাক ও মাটির গয়নায় সজ্জিত হয়ে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ নতুন বছরের আনন্দে মেতে ওঠেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়, যা স্থানীয়ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই লাঠিবাড়ি খেলার আয়োজন করেন উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আতাউর রহমান (সাদ্দাম) এবং পঞ্চকুশি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নুরুল আমিন, মোঃ হানেফ আলী, মোঃ সেলিম, মোঃ করিম বাবলু প্রামাণিক, জিল্লুর রহমান সরকার (সাবেক মেম্বার), মোহসিন আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন