[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম সংস্কৃতি সংবাদ

বন্যাকান্দিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপি বৈশাখী মেলা।

শেয়ার: https://www.timebulletin24.com/news/il0j73

বিশেষ প্রতিনিধিঃ আব্দুস ছালাম শেখ

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ঐতিহ্যবাহী বন্যাকান্দি হাট ও বাজার কমিটির উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী আনন্দ মেলা। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বন্যাকান্দি হাট ও বাজার কমিটির উদ্যোগে অত্র এলাকার সাংস্কৃতিকমনা ব্যক্তিবর্গের সমন্বয়ে সংশ্লিষ্ট অন্যান্য সদস্যগনের সার্বিক সহযোগীতায় কোন প্রকার বিশৃংখলা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল ভাবে দুই দিন ব্যাপি আনন্দ উৎসব বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ এবং ১৬ জুলাই – ২০২৬ তারিখ রোজ বুধ ও বৃহস্পতিবার সারা দিন ব্যাপি এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় মিষ্টি, জিলাপি, বুন্দিয়া,নানারকম খেলনা, বাঙ্গি,তরমুজ সহ মহিলাদের কসমেটিক এর দোকানে ভরপুর ছিল। বিভিন্ন দোকানের দোকান্দারকে জিজ্ঞাসাবাদে জানা যায় মেলায় বেচাকেনা খুবই ভালো ছিল, সকল বিক্রেতাগন তাদের বিক্রয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মেলার প্রধান আকর্ষণ ছিল প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্য একখানী কাল্পনিক যাত্রাভিনয় নাটক ভাসান যাত্রা। অভিনয়ে ছিলেন- আমিরুল ইসলাম, সাইদুল শেখ, রশিদ মোল্লা, প্রদীপ, ভম্নল, তালেব, শাহাদাত , মুকুল হোসেন সহ অনেকে। এছাড়াও মঞ্চে গান পরিবেশন করেন নায়িকা সেলিনা ও লিপি। দীর্ঘ প্রায় ১৫/ ১৬ বছর পর মেলা অনুষ্ঠিত হওয়ায় এলাকার জনগনের মধ্যে এক নতুন প্রানের সঞ্চার হয়েছে। এলাকাবাসী অত্যন্ত খুশি ও আনন্দিত । এ আনন্দ প্রতিবছর ফিরে আসুক আমাদের মাঝে এই প্রত্যাশা সকলের ।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন