বুধবার, সকাল ১১:৩২, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সকাল ১১:৩২, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম রাজনীতি

বগুড়া-৬ উপনির্বাচনে বড় জয় বিএনপির

শেয়ার: https://www.timebulletin24.com/news/5xtzgy

রেজাউল করিম বাদশা

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতেই ১৫০টি কেন্দ্রের সবগুলোর ফলাফল প্রকাশিত হলে তার বিজয় নিশ্চিত হয়।

প্রাপ্ত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এতে দুজনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৭৬ হাজার ৩১১।

অন্য প্রার্থীদের মধ্যে আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে পেয়েছেন ৫২৬ ভোট।

জেলা নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এই আসনে মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৫৮ শতাংশ (পোস্টাল ব্যালট ছাড়া)। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন