বুধবার, দুপুর ১:৩৪, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১:৩৪, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম অপরাধ

এনআইডির তথ্য বিক্রির অভিযোগে সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম চট্টগ্রামে গ্রেপ্তার

শেয়ার: https://www.timebulletin24.com/news/ytkz0s

নিউজ ডেস্ক

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে আজ বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।

এন এম জিয়াউল আলম

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘জিয়াউল আলমকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।’

তিনি আরও বলেন, ‘ঢাকার পুলিশের কাছে জিয়াউল আলমকে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন