বুধবার, সকাল ১১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সকাল ১১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম অপরাধ

ভেড়ামারায় ভেজালবিরোধী অভিযানে ১ লাখ টাকা জরিমানা

শেয়ার: https://www.timebulletin24.com/news/okijjq

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ভেড়ামারা থানা ও বিএসটিআই, কুষ্টিয়ার যৌথ সহযোগিতায় উপজেলার সাতবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করে শিশুখাদ্য তৈরির অভিযোগে মোঃ মজনু (৩৪) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় জব্দকৃত ভেজাল সামগ্রী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন