[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম অপরাধ

রাজবাড়ীতে ১কেজি গাঁজাসহ কুষ্টিয়ার দুই কারবারি গ্রেপ্তার

শেয়ার: https://www.timebulletin24.com/news/n4pixe

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাজবাড়ী পৌরসভার ১নং বেড়াডাঙ্গা শাপলা আদর্শ একাডেমী সংলগ্ন মেসার্স সিয়াম জেনারেল স্টোরের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাদাপুর (প্রাগপুর ইউপি) গ্রামের বাবুল মালিথার ছেলে রাজন মালিথা (২৮) এবং মৃত কাবিল মালিথার ছেলে রাজু আহম্মেদ রাজন ওরফে রাজন আলী (৪০)। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার জনাব মঞ্জুর মোরশেদ বিপিএম-এর দিক-নির্দেশনায় ও সদর থানার ওসি জনাব উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে এসআই সিহাব আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ১ কেজি গাঁজাসহ ওই দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী সদর থানার ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৯)। আজ রোববার যথাযথ প্রক্রিয়ায় পুলিশ স্কটের মাধ্যমে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন