[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম অপরাধ

মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম

শেয়ার: https://www.timebulletin24.com/news/xhpvli

ছবি সৌজন্যে: প্রথম আলো”

রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলাম দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) বিকেলে সাতমসজিদ হাউজিং এলাকার ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে নূর ইসলামের ওপর হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করে তার মুখ, কাঁধ ও হাতে এলোপাতাড়ি কোপ দেয়। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নূর ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

হামলার কারণ এবং জড়িতদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন