[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম অপরাধ

মায়ের ধর্ষণের অভিযোগের পর যুবক খুন, দুইজনকে হেফাজতে নিয়েছে পুলিশ

শেয়ার: https://www.timebulletin24.com/news/czc7f8

ছবি সংগৃহীত

ময়মনসিংহ, ৫ জুলাই ২০২৬: ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকার ৩৬ বাড়ি কলোনিতে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ঘটনাটি ঘটে। নিহত রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে এবং ৩৬ বাড়ি কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে রোববার দুপুরে ঘটনাস্থলে গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি মদের বোতলও উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্যমতে, প্রায় এক মাস আগে রুবেল ওই এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। অভিযোগ রয়েছে, গত শুক্রবার তিনি বাড়ির গৃহকর্ত্রী পারুল আক্তারকে ধর্ষণ করেন। পরদিন ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি হওয়া নারীর চার ছেলে রুবেলকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত শেষ হওয়ার আগে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।

এদিকে, ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ঘটনাটির সব দিক তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রনি মিয়া (২৭) ও স্বজল (৩৫) নামে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ধর্ষণের অভিযোগ এবং হত্যাকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন